কমলা রঙের স্লিভলেস গাউনে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী সাফা কবির। ইনডোর আবহে তোলা ছবিগুলোতে হালকা মেকআপ ও স্বাভাবিক অভিব্যক্তিতে তার রূপ ও স্টাইল প্রকাশ পেয়েছে। ছবিগুলো পোস্ট করার পর পরই মন্তব্য জুড়ে অনুরাগীদের মুগ্ধতা ও প্রশংসায় ভাসছেন তিনি।
নাটক ও ওটিটির পাশাপাশি নিয়মিত ফটোশুটে নিজের গ্ল্যামার ধরে রেখেছেন এ তারকা। এদিকে, বর্তমানে নতুন নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাফা। মূলত ঈদের নাটক ঘিরেই ব্যস্ত তিনি।
আরও পড়ুন:
ভেনিস জয় করলো বাংলাদেশের চলচ্চিত্র
