বিয়ে করেছেন ইসরাত পায়েল

বিয়ে করেছেন ইসরাত পায়েল

ফন্ট সাইজ:

বিয়ের পিঁড়িতে বসলেন উপস্থাপিকা ও মডেল ইসরাত পায়েল। গতকাল নিজেই ফেসবুক পোস্টে বিয়ের বিষয়টি জানান তিনি। এ সময় বিয়ের আনুষ্ঠানিকতার বেশ কিছু ছবিও পোস্ট করেন পায়েল। নবদম্পতির জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়াও চান তিনি।

ফেসবুক পোস্টে পায়েল উল্লেখ করেন, গত ৫ই জুন পারিবারিকভাবে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী আল আমিন চৌধুরীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে পারিবারিক পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিজেদের নতুন এই অধ্যায়ের জন্য দোয়াও চেয়েছেন ইসরাত পায়েল।