পথশিশুদের নিয়ে ‘রাজকুমার’

পথশিশুদের নিয়ে ‘রাজকুমার’

ফন্ট সাইজ:

তার রাজ্যে নেই কোনো সিংহাসন, নেই মুকুটের অহংকার। তবুও ভালোবাসার অদৃশ্য সাম্রাজ্যে সে এক রাজকুমার। সমাজের প্রান্তে বেড়ে ওঠা পথশিশুদের জীবন, স্বপ্ন ও মানবিক অনুভূতিকে উপজীব্য করে এমনই এক ব্যতিক্রমী গল্প নিয়ে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী কাজল ব্যানার্জীর নতুন গান ‘রাজকুমার’।

প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা, সুর ও কণ্ঠ কাজল ব্যানার্জীর। সংগীতায়োজন করেছেন রোজেন রহমান। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওতে অংশ নিয়েছেন একাধিক পথশিশু।