লালমোহনে অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন থানার আয়োজনে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার।

এ সময় তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। কোথাও মাদক বিক্রি, সেবন বা অন্যান্য কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তা গোপনে দ্রুত পুলিশকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানান তিনি। এ ছাড়া সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, মাদকের স্পট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম বিল্লাহ জুয়েল ও ছাত্রনেতা আকবর হোসেন বিজয়ের সঞ্চালনায় এ সময় ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইদ্রিস হাওলাদার, সাবেক সভাপতি আলী হোসেন ডিলার, সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক হাওলাদার, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ খান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাসুদ খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাফসান, সাধারণ সম্পাদক তাইফুন সায়েদসহ স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।