শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তার দ্বিতীয় জানাজা বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমীরুল ইসলামের মরদেহ বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে রাখা হয়। এদিন জুমার নামাজের পর দুপুর ১টা ৩৫ মিনিটে তার দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমি থেকে মিরপুরে নেওয়ার পথে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ১৫ মিনিটের জন্য যাত্রাবিরতি দেওয়া হবে। আসরের নামাজের পর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন গোলারটেক ঈদগাহ জামে মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হবে। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান এই শিশু সাহিত্যিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
বাংলা একাডেমিতে শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের জানাজা সম্পন্ন
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
১১ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ৪ঃ০৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
