শিশু সাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ জুমার নামাজের পর দুপুর ১টা ৩৫ মিনিটে তার দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমীরুল ইসলামের মরদেহ বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে রাখা হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে ৩টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি থেকে মিরপুরে নেওয়ার পথে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ১৫ মিনিটের জন্য যাত্রাবিরতি দেওয়া হবে।
আসরের নামাজের পর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন গোলারটেক ঈদগাহ জামে মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হবে।
