সুন্দরবনের কুখ্যাত বনদস্যু নানাভাই বাহিনীর প্রধানসহ ১২ সদস্যের দস্যুদের একটি দল বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। গত ৮ই সেপ্টেম্বর মোংলা থানাধীন সুন্দরবনের ধানসিদ্ধির এলাকায় আত্মসমর্পণ করে দস্যুরা। গতকাল বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এখন পর্যন্ত ২৯ জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ৪২ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ছাড়া সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনী, বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ জন সদস্য এবং ছোট জাহাঙ্গীর বাহিনীসহ মোট ৩৭ জন বনদস্যু সদস্য ইতিমধ্যে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে। সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকায় নানাভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ সদস্য আত্মসমর্পণের পর তারা অস্ত্র-গোলাবারুদ কোস্ট গার্ডের নিকট জমা দেয়। এ বিষয়ে মোংলা পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসন ও আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বনদস্যু বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
১১ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
