চকরিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি দুর্গম পাহাড়ের পাদদেশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৯টার দিকে স্থানীয় পথচারীরা লাশটি দেখতে পায়। লাশটি পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে কয়েকজন পথচারী রাস্তার একপাশে একটি মানুষকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রৃথমে অসুস্থ ভেবে এগিয়ে গেলেও কাছে গিয়ে তারা বুঝতে পারেন লোকটির কোনো সাড়াশব্দ নেই এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, স্থানীয়দের দেয়া খবরের পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে তার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।