ইন্দোনেশিয়ার জাকার্তায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ সামনে রেখে গত ২৫ আগস্ট ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রধান কোচ থমাস ডুলির অধীনে তার একদিন পর থেকে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। তবে সেই দল থেকে ৬ জন খেলোয়াড় গতকাল ছেঁটে ফেললেও নতুন করে আবার ৬ জনকে যুক্ত করেছেন ক্যাম্পে। যার মধ্যে অন্যতম শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ।
এছাড়া গোলকিপারের সন্ধানে থাকা বাংলাদেশ কোচ থমাস ডুলি গত ৩ সেপ্টেম্বর পরখ করছেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফ কেরাওয়ালাকে। কয়েক দিন ধরেই প্রবাসী এ গোলকিপার জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন। নতুন এই
সতীর্থকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বাকি সতীর্থরাও বরণ করে নিয়েছেন সাইফকে। আজকের ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক এবং আপডেটেট স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনিও। সকালে ৬ ফুটবলারকে বাদ দিয়েছেন থমাস ডুলি। ২৫শে আগস্ট ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা ওই ৬ ফুটবলারকে কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেন ডুলি। বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এ ছাড়া প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার এবং রাব্বি হোসেন রাহুলও চূড়ান্ত দলে থাকছেন না। তবে এই ছয়জনের মধ্যে দেবজিৎ এবং ইয়াসির তাহমিদ ঘোষিত দলে ছিলেন না।
আগের স্কোয়াড থেকে বাদ পড়া ৪ জনের জায়গায় ঢুকেছেন সাইফ আমির কেরাওয়ালা, শুকি ইতোফুসা, জিদান ইউসুফ ও ইউসুফ আহমেদ। চারজনই প্রবাসী বাংলাদেশি ফুটবলার।
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান ও সাইফ আমির কেরাওয়ালা।
ডিফেন্ডার: তপু বর্মণ, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিঞা, মো. আবদুল্লাহ ওমর, জিদান ইউসুফ, মো. শাকিল হোসেন, মনজুরুর রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরসালিন, ইউসুফ আহমেদ ও শুকি ইতোফুসা।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম ও সৌরভ দেওয়ান, মো. মিনহাজুল করিম স্বাধীন।
