প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ই সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে প্রেসিডেন্ট সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি প্রেসিডেন্টকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে আব্দুল কাইয়ুম চৌধুরী প্রেসিডেন্টের আগামী ১৫ই সেপ্টেম্বরের সিলেট সফরের কর্মসূচি সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রেসিডেন্টকে নাগরিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করেন।
সিসিক প্রশাসক জানান, প্রেসিডেন্টকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার সফরকে কেন্দ্র করে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্টর সিলেট সফর উপলক্ষে আগামী ১৫ই সেপ্টেম্বর বিকালে সিলেট সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে।
