নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ী ও ভূমি মালিকদের মানববন্ধন

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ী ও ভূমি মালিকদের মানববন্ধন

ফন্ট সাইজ:

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পানিউমদা বাজারে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল ফজল।
বাজারের ব্যবসায়ী অনু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলী।

​আরও বক্তব্য দেন— পানিউমদা ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম নবী তালুকদার, সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ, ব্যবসায়ী জাহেদ আহমদ, মামুনুর রশীদ, আব্দুল কাইয়ুম, সামছুদ্দিন জনি, আব্দুল মহিন বাবু, একলাছুর রহমান খান, পানিউমদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহিত মিয়া, ইউপি সদস্য খাইরুল ইসলাম, লুৎফর রহমান, শামীম আহমেদ মহসিন ও আবুল হাসান প্রমুখ। ​সমাবেশে বক্তারা ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জায়গা-জমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।