প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান দুদকের পিপি নিযুক্ত

প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান দুদকের পিপি নিযুক্ত

ফন্ট সাইজ:

বৃহত্তর সিলেটের বর্ষীয়ান আইনজীবী, খ্যাতিমান লেখক-গবেষক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব দুর্নীতি দমন কমিশন (দুদক) মৌলভীবাজার জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) নিযুক্ত হয়েছেন। ইতিপূর্বেও তিনি সততা ও সুনামের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে মৌলভীবাজার জেলার পিপির দায়িত্ব পালন করেছিলেন।

হাইকোর্ট বারে তালিকাভুক্ত আইনজীবী মুজিবুর ছয় মেয়াদে জেলা বারের সভাপতি-সম্পাদক এবং এক মেয়াদে আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাংবাদিক হিসাবে তিনি দীর্ঘকাল মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। এদিকে দুদকের দায়িত্ব প্রাপ্তিতে আইনজীবী, সাংবাদিক, বিশিষ্টজন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। অর্পিত দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।