চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজি-অটোরিকশাসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই সিএনজি-অটোরিকশা থেকে রামদা, ছুরিসহ উদ্ধার করা হয়। গতকাল গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মো. সোহাগ (২৪) ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে। সে বর্তমানে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় বসবাস করেন। পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পারেন, শান্তিরহাট বাজার এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সিএনজি-অটোরিকশাসহ অবস্থান করছে। এ সময় শান্তিরহাট বাজারস্থ আল মক্কা ফার্নিচার মাঠের সামনে মহাসড়ক থেকে সোহাগকে একটি সিএনজি-অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে সিএনজির ভেতর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পটিয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
