বি কোম্পানির সক্রিয় সদস্য আটক

ফন্ট সাইজ:

আত্মগোপনে থাকা খুলনার আলোচিত বি কোম্পানির সক্রিয় সদস্য রিয়াদ খান (৩০) অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন। গতকাল রাতে ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া থেকে তাকে আটক করে থানা পুলিশ। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, খুলনা মহানগরীসহ শহরতলীর কিছু এলাকায় অপরাধ তথা খুনের ঘটনা ঘটে যাচ্ছে। বি কোম্পানির সক্রিয় সদস্যরা এসব অপরাধে সম্পৃক্ত। ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া এলাকাতেও এক সন্ত্রাসী আত্মগোপনে ছিল। বুধবার রাতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। আটক রিয়াদ পরিবারসহ খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় ভাড়া থাকতেন। রিয়াদের বিরুদ্ধে কেএমপি ছাড়াও বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। বুধবার সকালে কেএমপি’র বিশেষ টিমের নিকট তাকে হস্তান্তর করা হয়।