নবীনগরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলার (৩৫)কে গ্রেপ্তার করেছে নবীনগর পুলিশ। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেদুল হাসান ডলার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জসিম উদ্দিনের ছেলে। নবীনগর থানার ওসি মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ডলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।