শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়ন। গতকাল রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বায়েজীদের নেতৃত্বে নালিতাবাড়ী সীমান্তের কাটাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন হাতিপাগাড় বিওপি ক্যাম্পের সদস্যরা। বিজিবি জানায়, জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নুরুল আজিম বায়েজীদ।
১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
