ফরিদপুরের বোয়ালমারীতে তাজা মুরগির সঙ্গে মরা মুরগি বিক্রির অভিযোগে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ২টার দিকে বোয়ালমারী মুরগি বাজারের আলামিন পোল্ট্রি হাউজে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, আলামিন পোল্ট্রি হাউজের বাপ্পী মোল্লার বিরুদ্ধে তাজা মুরগির সঙ্গে মরা মুরগি বিক্রির অভিযোগ ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, একজন ক্রেতাকে জীবিত মুরগি জবাই করে তার পরিবর্তে মৃত মুরগি দেয়ার চেষ্টা করা হয়। দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিক্রেতা নিজের দোষ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মরা মুরগি বিক্রির অভিযোগে জরিমানা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
