ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত মিজানুর রহমান নগরীর চান্দনা চৌরাস্তা এলাকার রোজ সোয়েটার কারখানায় চাকরি করতেন। গত এক সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে তিনি মারা গেছেন। এ নিয়ে ওই হাসপাতালে এবার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। তবে এর বাইরে জেলায় সম্প্রতি আরও অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এদিকে এই হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৪ জন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলা ও মহানগর জুড়ে বর্তমানে ১৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রয়েছে।
গাজীপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
