ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদির মুহুর্মুহু হামলা

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদির মুহুর্মুহু হামলা

ফন্ট সাইজ:

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি আরব ৩০টির বেশি হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গোষ্ঠীটির আলমাসিরাহ টেলিভিশন জানিয়েছে, শত্রুপক্ষ সৌদির যুদ্ধবিমান গত কয়েক ঘণ্টায় মারিব, আল-জাওফ, তাইজ এবং হোদেইদাহের বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি বিমান হামলা চালিয়েছে।

তবে এসব হামলা সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে সৌদির পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার হুতিদের হামলার কারণে তাদের তেল স্থাপনা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল এবং হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছে।

গত সপ্তাহ থেকে ইয়েমেনে দেশটির সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ব্যাপক সংঘাত চলছে। সেই সঙ্গে হুতিরা সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে।

এমন প্রেক্ষাপটে ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার খবর প্রকাশ্যে এলো।