সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে এই নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। মন্ত্রণালয়গুলো, বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তরকে এটি অবিলম্বে কার্যকর করতে অনুরোধ জানানো হয়েছে। বুধবার থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশও দেয়া হয়েছে পরিপত্রে।
পরিপত্র জারি
প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ৩ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
