রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ছয়তলা ভবনের ওই শপিংমলের পাঁচতলার একটি রেস্টুরেন্টে আগুন লাগে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর উত্তরা এলাকার বিমানবন্দরের পাশে একটি ছয় তলা ভবনের পাঁচতলায় রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে। আমরা বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পাই। সংবাদ পেয়ে উত্তরা এবং বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় ১ টা ৪০ মিনিটে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
