জন্মদিনে পুরো নগ্ন হলেন হলিউডের অন্যতম আবেদনময় তারকা সালমা হায়েক। ৬০তম জন্মদিন এই নগ্ন হয়ে উদযাপনও ছিল বেশ নজরকাড়া। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ সাহসী ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ২রা সেপ্টেম্বর ৬০ বছরে পা দেন সালমা। বিশেষ দিনটি উদযাপন করতে সমস্ত পোশাক খুলে পানিতে নেমে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে সালমাকে খালি গায়ে পানিতে হাসতে ও আনন্দ করতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৬০ এবং কৃতজ্ঞ।’ পোস্টটি প্রকাশের পরপরই এতে লাইক ও মন্তব্যের বন্যা বয়ে যায়। সহকর্মী ও তারকা বন্ধুদের অনেকেই তাকে শুভেচ্ছা জানান।
রিটা ওরা লিখেছেন, ‘অসাধারণ।’ লিন্ডসে লোহান লিখেছেন, ‘সুন্দর!’ আর প্যারিস হিলটন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন, সুন্দরী!’ ‘ফ্রম ডাস্ক টিল ডন’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত সালমা। ফ্রিদা কাহলোকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ফ্রিদা’তে তার অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে। এ ছাড়া ‘গ্রোন আপস ২’, ‘দ্য হিটম্যান’স বডিগার্ড’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ব্ল্যাক মিরর’ সিরিজেও দেখা গেছে তাকে। ৬০তম জন্মদিন উদযাপনের পাশাপাশি সম্প্রতি জীবনের আরও একটি বড় আনন্দের মুহূর্ত এসেছে সালমার জীবনে। সেটা হলো তিনি দাদি হয়েছেন। স্বামী ফ্রাঁসোয়া-অঁরি পিনোর সঙ্গে সালমার একমাত্র মেয়ে ১৮ বছর বয়সী ভ্যালেন্তিনা। পিনোর আগের সংসারের তিন সন্তানও রয়েছেন। তা হলেন ফ্রাঁসোয়া (২৮), মাথিলদ (২৫) ও অগাস্তাঁ (১৯)। তাদের সৎমা সালমা। সম্প্রতি ফ্রাঁসোয়া জুনিয়র স্ত্রী লারা কোসিমা হেনকেল ফন ডোনার্সমার্কের সঙ্গে প্রথম সন্তানের পিতা হয়েছেন।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দাদি হয়েছেন সালমা। পরে নবজাতককে কোলে নিয়ে আদর করার একটি মিষ্টি ভিডিওও শেয়ার করেন তিনি। সেখান থেকে জানা যায়, শিশুটির নামও রাখা হয়েছে ফ্রাঁসোয়া। অভিনেত্রী জানান, পরিবারের জীবিত চতুর্থ প্রজন্মের সদস্য হিসেবে শিশুটিও ‘ফ্রাঁসোয়া’ নামটি পেয়েছে। তবে আদর করে তিনি শিশুটির ডাকনাম রেখেছেন ‘পাঞ্চিতো’।
