শার্শায় কুকুরের কামড়ে এক সপ্তাহে আহত ১১০

ফন্ট সাইজ:

যশোরের শার্শা ও বেনাপোলে এক সপ্তাহে কুকুরের কামড়ে নারী-পুরুষসহ ১১০ জন আহত হয়েছেন। গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত ১১০ জন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গণহারে কুকুরের কামড়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তথ্যমতে, শার্শা ও বেনাপোলে গত আগস্ট মাসে ৪৮৩ জন ও চলতি মাসের প্রথম সপ্তাহে আরও ১১০ জন। মোট ৫৯৩ জন নারী-পুরুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌফিক পারভেজ বলেন, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেয়া হয়েছে।

কুকুরের কামড় থেকে সতর্ক থাকার পাশাপাশি আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার আহ্বান জানানÑ তিনি। শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিসার তপু কুমার সাহা জানান, বেওয়ারিশ কুকুরের উপদ্রব সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুকুরের কামড় খুবই বিপজ্জনক। জলাতঙ্ক রোগ হলে মৃত্যু অনিবার্য। এজন্য কুকুর কামড়ালে তাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। এছাড়া বাড়ির পোষা প্রাণীকে এন্টি র‌্যাভিস ভ্যাকসিন দিতে পরামর্শ দেন তিনি।