নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪টি চোরাই মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দু’জন গুলিস্তান পাতাল মার্কেট এলাকা থেকে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ছাড়া তারা একটি চোরাই মোবাইল সিন্ডিকেটের সদস্য। গত সোমবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মীরকুটিরছেও এলাকার একটি তেলের পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, প্রাথমিকভাবে তারা চোরাই মোবাইল ফোনের একটি সিন্ডিকেটের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান, চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
