চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মো. সাহেব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এলাকায় বজ্রপাত হলে সাহেব ঘটনাস্থলেই মারা যান। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বজ্রপাতে যুবকের মৃত্যু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
