পটুয়াখালী সদর উপজেলার কাটাখালী নদী থেকে জাকারিয়া শরীফ (৬০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হতে পারে। মঙ্গলবার ১২টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত জাকারিয়া সদর উপজেলার উত্তর আউলিয়াপুর এলাকার রুহুল আমিন শরীফের বড় ছেলে ও পেশায় অটোচালক। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, উদ্ধারের সময় মরদেহটির পরিচয় জানা যায়নি। পরে পরিচয় শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্তে নেমেছে।
নদী থেকে অটোচালকের লাশ উদ্ধার, সন্দেহ হত্যা
পটুয়াখালী প্রতিনিধি
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
