রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জন গ্রেপ্তার হয়েছে। এ সময়ে মাদক, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৩০৬টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। তথ্যমতে, ডিএমপি’র রমনা বিভাগ ১৮ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৭২ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, মিরপুর বিভাগ ১৩৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫০ জন এবং গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেপ্তার করে। অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন, ১টি ছুরি, ৪টি চাপাতি, ১টি স্পোকেট, ২টি হেলমেট, ২টি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, ১টি ড্রাম, ১টি ব্যাটারি, ১টি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ট্রাফিক আইনে ২৩০৬ মামলা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩০৬টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ১১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস ও ৪টি ট্রাকসহ মোট ৩২২টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮টি বাস, ২৭টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজিসহ মোট ৪১৫টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৩৬টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
