হাতিয়ায় বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

হাতিয়ায় বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

ফন্ট সাইজ:

হাতিয়ায় বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সুপার মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। হাতিয়া সুপার মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. আমজাদ উদ্দিন সাফদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কেটে চাঁদাবাজি, ভাঙচুর এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে হুমকি দেয়ার যে অভিযোগ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি জানান, সেদিন কয়েকজন বিএনপি নেতাকর্মীর মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোকাররম বিল্লাহ শাহাদাত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অথচ সিসিটিভি ফুটেজ কেটে-ছেঁটে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় শাহাদাতসহ সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতি।