কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা

কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা

ফন্ট সাইজ:

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়া সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকালে কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন কারাগারটির সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। তা যাচাই-বাছাই শেষে সঠিক পাওয়া গেলে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকালে তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান।

প্রতারণার এক মামলায় গত ২৫শে আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তরাঁ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বিদিশাকে আদালতে হাজির করা হয়। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।