নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে ১২ জন শিক্ষার্থী। পরে তাদের দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। হঠাৎ একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নেয়া হয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে ছুটে যান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রবিউল হোসেন জানান, তবে কী কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
