সাভারে এসআই হত্যা: মুন্সিগঞ্জ থেকে চার আসামি গ্রেপ্তার

সাভারে এসআই হত্যা: মুন্সিগঞ্জ থেকে চার আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) মো. আলতাব হোসেন হত্যা মামলার চার আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে র‌্যাবের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। 
এর আগে শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় দুই ছেলের পোশাক কারখানায় ঢুকে এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার ছোট ছেলেকেও মারধর করা হয়। নিহতের স্ত্রীর করা মামলায় এর আগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত মো. আলতাব হোসেন এসবির ঢাকার মালিবাগ কার্যালয়ে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।