দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে হেলিকপ্টারে সেখানে পৌঁছান তিনি।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ঠাকুরগাঁও সফর।
এই সফরে মা–বাবার কবর জিয়ারত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রেসিডেন্টের।
