ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট তো লাম-এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন হ্যানয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান।
গতকাল শনিবার হ্যানয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হ্যানয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি এ বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ভিয়েতনামের দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অর্জিত বিভিন্ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কৌশলগত অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ, উচ্চপর্যায়ের সফর এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন কাঠামো নিয়ে আলোচনা ও সমন্বয় করা হয়।
দুই দেশের বাণিজ্য ২০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করা, অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার, পর্যটন সহযোগিতা সহজতর করা এবং নতুন নতুন ক্ষেত্রে অংশীদারিত্বের সুযোগ অন্বেষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৬ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ২ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
