ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কাতারে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এর একটি প্রতিহত করা হয়েছে। কাতার থেকে বিবিসির সাংবাদিক আকসেল জাইমোভিচ বলেন, মঙ্গলবার আমরা যে বড় বিস্ফোরণের শব্দ শুনেছিলাম, সে বিষয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। তাদের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ইরান থেকে কাতারের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কাতারের প্রতিরক্ষা বাহিনী এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়। তবে অন্যটি আল উদেইদ বিমানঘাঁটিতে আঘাত হানে। স্মরণ করিয়ে দেয়া দরকার, আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক স্থাপনা। সেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হয়নি।
কাতারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৫ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ১১ঃ১৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
