ট্রান্সফরমার চুরি করতে...

ফন্ট সাইজ:

মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন মোল্যা (৩০) নামে এক চোরের মৃত্যু হয়েছে। গতকাল গভীর রাতে মহম্মদপুরে কানাবিলের মাঠে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত শাহিন পলাশবাড়িয়া ইউনিয়নের নিজাম উদ্দিন মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে স্থানীয় কৃষকরা কানাবিলের সেচ পাম্পের পাশে ধান ক্ষেতে চোরের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে অসতর্কতাবশত শক খেয়ে মাটিতে পড়ে তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ মানবজমিনকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা- তা তদন্ত করা হচ্ছে।