আমিরকে পরিচালকের কড়া ধমক

আমিরকে পরিচালকের কড়া ধমক

ফন্ট সাইজ:

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খানকেও সেটে লেট করে আসায় পরিচালকের কড়া কথা শুনতে হয়েছিল। ‘তালাশ’ ছবির শুটিংয়ের সময় শচীন টেন্ডুলকারের পার্টিতে গিয়ে এক ঘণ্টার বদলে চার-পাঁচ ঘণ্টা দেরি করেন তিনি।

আমির প্রযোজক হওয়া সত্ত্বেও পরিচালক রিমা কাগতি সবার সামনে আমিরের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে কড়া ধমক দেন। এমনকি ‘লগান’র সেটেও সহকারী পরিচালক থাকা অবস্থায় আমিরের বাড়তি ১৫ মিনিট নাস্তার আবদার সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন রিমা।