এফডিসিতে সালমান শাহ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

এফডিসিতে সালমান শাহ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

ফন্ট সাইজ:

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ থেকে তিনদিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বিএফডিসি’র ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকাল ৪টায় দর্শনার্থীদের জন্য থাকবে বিনামূল্যে চলচ্চিত্র দেখার আয়োজন।

প্রদর্শনীতে সালমান শাহ অভিনীত তিনটি সিনেমা দেখানো হবে। উৎসবের প্রথম দিন ‘স্বপ্নের ঠিকানা’, দ্বিতীয় দিন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ও তৃতীয় দিন প্রদর্শিত হবে ‘তোমাকে চাই’ সিনেমাটি।