সালমা-বিপ্লব সাহার ‘প্রেম লীলা’

সালমা-বিপ্লব সাহার ‘প্রেম লীলা’

ফন্ট সাইজ:

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। গানটির কথা লিখেছেন নির্মল দাস। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার ভিন্নধর্মী দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে নতুন মাত্রা; যা প্রেমের আবেগকে আরও গভীরভাবে প্রকাশ করেছে। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিপ্লব সাহা। বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফরমে গানটি প্রকাশ হয়েছে।