প্রথম সিনেমায় পরীমনির পারিশ্রমিক কতো ছিল

প্রথম সিনেমায় পরীমনির পারিশ্রমিক কতো ছিল

ফন্ট সাইজ:

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে তার আগে ‘রানা প্লাজা’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে সেটি মুক্তি পায়নি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরীমনি তার প্রথম সিনেমার পারিশ্রমিক নিয়ে কথা বলেন। উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশ্নে পরীমনি জানান, তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।