হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের চরহামুয়া এলাকায় খোয়াই নদীর বাঁধ সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে জমি ভরাটের অভিযোগ উঠেছে জলফু মিয়া ও আক্কাছ ‘মিয়া নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা উপজেলার হরহামুয়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, কিছুদিন ধরে নদীর বাঁধের পাশ থেকে মাটি উত্তোলন করে পতিত জমি ভরাট করা হচ্ছে, যা নদীর বাঁধ ও পরিবেশের জন্য ক্ষতিকর। এতে করে বাঁধের পাশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এরা নদীভাঙনের আশঙ্কা বাড়ছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে অবৈধভাবে মাটি কাটতে বর্ষা মৌসুমে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বন্যা ও প্লাবনের ঝুঁকি বাড়তে পারে। এ বিষয়ে পরিবেশ সচেতন মহল বলছে, নদীর তীর, চর ও বাঁধ সংলগ্ন এলাকা থেকে অনিয়ন্ত্রিতভাবে নদীর গতিপথ পরিবর্তন ঝুঁকি বৃদ্ধি করতে পারে। পূর্বেও খোয়াই নদীর বিভিন্ন স্থানে বাঁধের পাশে মাটি কাটা ও বিক্রির কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের কাছে তাদের দাবি কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত জলফু ও আক্কাছ মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত জলফু ও আক্কাছ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া শায়য়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসাইনের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
