মৌলভীবাজারে সাইফুর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

মৌলভীবাজারে সাইফুর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি। শনিবার সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ আলহাজ জি. কে গউছ, এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মৌলভীবাজার-৩ আসনের এমপি, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-১ আসনের এমপি নাসির উদ্দিন মিঠু, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিত, পৌর বিএনপি সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ এম সাইফুর রহমানের পরিবারের সদস্য, স্মৃতি পরিষদের সদস্য এবং জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শাহাদতবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও সনদ প্রদান করা হয়।

বিকালে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার লায়ন্স হাসপাতাল ও স্মৃতিপরিষদের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষুশিবিরের আয়োজন করা হয়।