ইরানের ৩টি জাহাজে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা

ইরানের ৩টি জাহাজে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা

ফন্ট সাইজ:

ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এনিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার তাদের বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে।

সেন্টকম জানায়, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেহরানের তেলবাহী জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে।

সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, আইআরজিসির জন্য বার্তাটি স্পষ্ট হওয়া উচিত: আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা করেন, তাহলে আমরা আরও বড় অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব।

এর আগে ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, খার্গ দ্বীপের উপকূলে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।