বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাজ্য বিএনপি । মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ ও সভা পরিচালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ সাদিক।
এতে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আদর্শিক রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। শহীদ জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে এক নতুন জাতি-রাষ্ট্র গঠনের লক্ষ্য স্থাপন করেছিল। বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ জিয়ার স্মৃতি ও বিএনপির আদর্শ চিরস্থায়ী।
এসময় বক্তারা বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ও একটি সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার জন্য সকলের ঐক্য এবং সহযোগিতা কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন ,যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ রফিক উল্লাহ ,আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব ,আক্তার হোসেন ,এম এ মুকিত ,এমদাদ হোসেন টিপু ,তাজুল ইসলাম ,শহিদুল ইসলাম মামুন ,ব্যারিস্টার না=মওদুদ আহমেদ খান ,মিসবাহুজমান সোহেল ,হাসনাত কবির রিপন ,সালেহ গজনবী ,ফেরদৌস আলম ,সেলিম আহমেদ ,শামীম আহমেদ ,হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
