গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ,  নিহত ২

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফন্ট সাইজ:

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ২ আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও ৪ জন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীপুরের মাওনা থেকে থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কালিয়াকৈর যাচ্ছিল। এসময় কাঞ্চনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।