ডেমরায় দেড়শ’ টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা

ডেমরায় দেড়শ’ টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা

ফন্ট সাইজ:

রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় দেড়শ’ টাকা নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তিনি পেশায় ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এ ঘটনায় জড়িত অভিযোগে রনি (২৬) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, দেলোয়ার ও রনি একে অন্যকে চেনেন। দেলোয়ার রনির কাছে দেড়শ’ টাকা পেতেন। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে দেলোয়ারের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন রনি। এ সময় স্থানীয় কয়েকজন রনিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রনির বিরুদ্ধে মাদকাসক্তি ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে।