জাতীয় সংসদের হুইপ ও নাটোর- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে আওয়ামী লীগের সময়ই সনাতন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিএনপি সব সময় সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপির আমলে কোনো ধর্মের মানুষকে নির্যাতিত অবহেলিত বঞ্চিত হতে হবে না।
বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ হচ্ছে। শুক্রবার বিকেলে শহরের বঙ্গজল মন্দির থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রফেসর শেখর কুমার স্যানাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন প্রমুখ।
বঙ্গোজ্জ্বল মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে আবার মন্দির চত্বরে এসে শেষ হয়।
