যুক্তরাষ্ট্রে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, বেলুন ওড়ানো এবং বর্ণাঢ্য মিছিল বের করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল এবং নিউজার্সি বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টনের সার্বিক তত্ত্বাবধানে বৃষ্টির মাঝেও পুরো এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন, দক্ষিণের সাধারণ সম্পাদক বদিউল আলম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও সহ-আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, কামাল পাশা বাবুল, আব্দুস সবুর, জসীম ভুঁইয়া, মনজুর চৌধুরী, মোশাররফ হোসেন সবুজ, আনোয়ার হোসেন, আক্তার হোসেন বাদল, জাকির চৌধুরী, শফিক রহমান দুলাল, তোফায়েল চৌধুরী লিটন, এবাদ চৌধুরী, রিপন মিয়া এবং শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
দেশ ও দলের শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ আতিকউল্লাহ।
এদিকে, মূল অনুষ্ঠান শেষে স্থানীয় একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে একটি পরামর্শ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর সঞ্চালনায় এই সভায় বিএনপির শীর্ষস্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিনিধি, যুক্তরাষ্ট্র থেকে
প্রবাস
১ ঘন্টা আগে
৪ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ১১ঃ১৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
