ফের বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে উত্তেজনার জেরে তেলের দাম এখন সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।
সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। এতে বলা হয়, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৬৭ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.৫৬ ডলারে উঠেছে।
এদিকে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। এ কারণেই তেলের দাম বাড়ছে।
গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বেড়েছে।
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
৪ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ৮ঃ৫১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
