রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাউজানে কেরানীহাট বাজারে গুলি করে মুহাম্মদ করিম (৩৫) নামের এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত করিম ওই ইউনিয়নের মুহাম্মদ শফির ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বৃহস্পতিবার রাতে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে ১০-১২ জন ব্যক্তি বাজারে আসেন। তারা করিমকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।
রাত ১০টা পর্যন্ত করিমের মরদেহ সড়কের পাশেই পড়ে ছিল। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। একজনকে গুলি করে হত্যা করা হয়েছে এমন খবর পেয়েছি।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।