কিশোর ছাত্রের সঙ্গে ‘যৌনসম্পর্ক’, বিচারের মুখে শিক্ষিকা

কিশোর ছাত্রের সঙ্গে ‘যৌনসম্পর্ক’, বিচারের মুখে শিক্ষিকা

ফন্ট সাইজ:

বৃটেনের এক জিম শিক্ষক বিরুদ্ধে তার ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির আদালতে অভিযুক্ত শিক্ষকের বিচার চলাকালে এমন অভিযোগ করেছেন প্রসিকিউটররা।
বৃটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ৩০ বছর বয়সী ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে অভিযোগ, ১৬ বছর বয়সী ওই ছাত্রের সঙ্গে তিনি প্রথমে একটি ‘ফ্লার্টপূর্ণ’ সম্পর্ক গড়ে তোলেন। পরে গোপনে স্ন্যাপচ্যাটে তার সঙ্গে যোগাযোগ করে দেখা করার এবং যৌনসম্পর্কের ব্যবস্থা করতেন।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) আইনজীবীদের যুক্তি অনুযায়ী, ওই ছাত্র দাবি করেছে, তারা যখন একান্তে থাকত তখন জেমস তাকে ‘মিস’ বলে ডাকতে পছন্দ করতেন।
সিপিএসের অভিযোগ, উইল্টশায়ারের এই শিক্ষিকা কিশোরটির সঙ্গে একটি ‘যৌন আবহপূর্ণ সম্পর্কে’ জড়িয়ে পড়েছিলেন। এমনকি তিনি কিশোরটিকে বলেছিলেন, তিনি তাকে “ভালোবাসেন” এবং দুজন একসঙ্গে “দূরে কোথাও চলে যেতে” চান।
দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে কাজ করার সময় এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউটর এডওয়ার্ড কালভার আদালতে বলেন, জেমস নিয়মিত ক্লাসের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিতেন। ওই সময়ই ছাত্রটি প্রথম তার কাছে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম জানতে চায়। প্রথমে তিনি তা দিতে অস্বীকার করলেও পরে ওই ছাত্রের অনুরোধ গ্রহণ করেন।
কালভার আদালতকে বলেন, প্রথমে সে তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করার চেষ্টা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু পরে নিজেই তাকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তারা একে অপরকে বার্তা পাঠাতে শুরু করে। বার্তাগুলো ক্রমে ফ্লার্টপূর্ণ হয়ে ওঠে। পরে তারা দেখা করে ওয়েস্টন শোরে যায়। সেখানে তারা গাড়ির ভেতর চুম্বন করে।
অভিযোগ, ওই সময় উইম্বলডন টেনিস প্রতিযোগিতা চলছিল। জেমসের বাড়িতে যাওয়ার পর তারা প্রথমে টেলিভিশনে খেলা দেখতে শুরু করে। পরে তারা পরস্পরকে চুম্বন ও স্পর্শ করতে থাকে। এরপর একপর্যায়ে তারা সুরক্ষাবিহীন যৌনসম্পর্কে জড়ায়।

অভিযোগকারী কিশোর জানিয়েছে, শুরুতে সে মনে করেছিল সম্পর্কটি ‘ভালো’ ছিল। কিন্তু পরে সে বুঝতে পারে, জেমস তাকে ধীরে ধীরে যৌন সম্পর্কে জড়ানোর জন্য ‘গ্রুমিং’ করেছিলেন।
তবে জেমস তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিবেদন অনুযায়ী, তিনি আদালতে একটি লিখিত প্রস্তুত বক্তব্যও দেন।